ডেলিভারির সময় চেক
ডেলিভারি ম্যানের উপস্থিতিতে পার্সেল খুলে ফেব্রিক ও সাইজ চেক করতে পারবেন।
৭ দিনের এক্সচেঞ্জ
পণ্য গ্রহণের ৭ দিনের মধ্যে সহজেই সাইজ বা কালার পরিবর্তন করার সুযোগ।
নিখুঁত কোয়ালিটি গ্যারান্টি
ত্রুটিপূর্ণ পণ্য পাওয়া গেলে বিনামূল্যে নতুন পণ্য বা রিফান্ড প্রদান করা হবে।
১. পার্সেল রিসিভ করার নিয়ম
ভেলোরা ফ্যাশন আপনার কেনাকাটার সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে। পার্সেল ডেলিভারির সময় অনুগ্রহ করে নিম্নোক্ত বিষয়গুলো অনুসরন করুন:
- ডেলিভারি রাইডারের সামনেই পার্সেল খুলে আপনার অর্ডারকৃত পোশাক চেক করুন।
- যদি ভুল পণ্য, ভিন্ন সাইজ বা ক্ষয়ক্ষতিযুক্ত পণ্য পান, তবে রাইডার থাকা অবস্থাতেই পার্সেল ফেরত দিন।
- তাতক্ষণিক রিজেক্ট করার ক্ষেত্রে শুধুমাত্র কুরিয়ার চার্জ প্রযোজ্য হতে পারে।
২. ৭ দিনের এক্সচেঞ্জ (Exchange Policy) শর্তাবলী
পণ্য রিসিভ করার পর যদি সাইজ না মিলে বা কালার পরিবর্তন করতে চান, তবে ৭ দিনের মধ্যে নিম্নের শর্ত সাপেক্ষে এক্সচেঞ্জ সুবিধা পাবেন:
- পণ্যটি সম্পূর্ণ অব্যবহৃত (Unused), না ধোয়া এবং ইনট্যাক্ট ট্যাগো পলিসহ থাকতে হবে।
- সাইজ পরিবর্তনের কুরিয়ার চার্জ কাস্টমারকে বহন করতে হবে।
- যদি ভেলোরা ফ্যাশনের ভুলের কারণে (ভুল সাইজ/ভুল কালার/ত্রুটিযুক্ত পণ্য) এক্সচেঞ্জ হয়, তবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ভেলোরা ফ্যাশন বহন করবে।
৩. রিফান্ড নীতি (Refund Policy)
যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে:
- যদি এক্সচেঞ্জের জন্য প্রয়োজনীয় সাইজ বা স্টক শেষ হয়ে যায়।
- ত্রুটিযুক্ত পণ্য আমাদের কাছে পৌঁছানোর পর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিকাশ/নগদ/ব্যাংকের মাধ্যমে রিফান্ড সম্পূর্ণ করা হবে।
কীভাবে এক্সচেঞ্জ বা রিটার্ন রিকোয়েস্ট করবেন?
আপনার অর্ডারের ছবি এবং কারণ উল্লেখ করে আমাদের হেল্পলাইনে মেসেজ দিন: